ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক-চাঁদাবাজ মুক্ত রাজশাহী গড়ছেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান পুলিশ কমিশনার ফয়েজুল কবির নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় বাঞ্ছারামপুরে সাড়ে ৩ লাখ মানুষের ৩০ টি কমিউনিটি ক্লিনিক চলছে জোড়াতালি দিয়ে।। পরিত্যক্ত ভবনে চলে মাদকসেবন কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আখাউড়ায় ৪ মাসপর জামিন মিললো মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননীর। বিজয়নগরে কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ১০ সরাইল থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পুলিশের জিডি সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল মণ্ডপে শোভিত প্রতিমা, কানে কানে উৎসব পৌঁছে দিচ্ছে ঢাক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে

ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ২৪৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশন টিমের সদস্য লার্স প্রাগমান ও মায়া হুরলিমান ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর সার্বিক প্রস্তুতি ও নির্বাচনী পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, প্রার্থীদের জন্য সমান সুযোগ সৃষ্টি, নির্বাচনী আচরণবিধি পালন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সদস্যরা জানান, তারা মাঠপর্যায়ে নির্বাচন সংক্রান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কি না—তা মূল্যায়ন করবেন।

সৌজন্য সাক্ষাৎকালে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়েও মতবিনিময় করা হয়। অনুষ্ঠান শেষে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা ইইউ পর্যবেক্ষক দলের এই উদ্যোগকে স্বাগত জানান।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে

ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০২:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬