ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

টি.এ. রোড দরগা গেইটে বিশেষ দোয়ার মাধ্যমে খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্বাচনী গণসংযোগ শুরু

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ১৪৮ বার পড়া হয়েছে

২১ জানুয়ারি (বুধবার) বিকাল সাড়ে ৪টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ধানের শীষের প্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। টি.এ. রোড দরগা গেইটে বিশেষ দোয়ার মাধ্যমে এ গণসংযোগ কর্মসূচির সূচনা করা হয়।

গণসংযোগ শুরুর আগে বিশেষ দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মো. জসিম উদ্দিন রিপন, সাবেক কাউন্সিলরসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল রানা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ ভুঁইয়া শামীম, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শরিফ নূর, জাতীয়তাবাদী তৃণমূল দলের সভাপতি খালেদ হাসান টিপুসহ বিএনপি, যুবদল ও শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

গণসংযোগটি টি.এ. রোড দরগা গেইট থেকে শুরু হয়ে কাজী মাহমুদ শাহ মাজার রোড, দরগা মহল্লার উত্তর পাড়া, উত্তর হাটি, পশ্চিম পাড়া, শেখ বাড়ি মোড়, খাদেম বাড়ির মোড় হয়ে কাজী মাহমুদ শাহ মাজার প্রাঙ্গণ প্রদক্ষিণ করে কাজীপাড়া ভিতর দিয়ে পুনরায় দরগা গেইটের সামনে এসে শেষ হয়।

গণসংযোগকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

টি.এ. রোড দরগা গেইটে বিশেষ দোয়ার মাধ্যমে খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্বাচনী গণসংযোগ শুরু

আপডেট সময় : ০৫:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬