ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়া-২: রুমিন ফারহানার প্রতীক হাঁস

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:২২:১১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ২৪০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান তার হাতে নির্বাচনী প্রতীক ‘হাঁস’ বরাদ্দ দেন।

রুমিন ফারহানা বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পরে বিএনপি থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়।

প্রতীক বরাদ্দের বিষয়ে রুমিন ফারহানা বলেন, হাঁস তার পছন্দের প্রতীক। ব্যক্তিগত জীবনেও তিনি হাঁস পালন করেন। তাই এই প্রতীকই তিনি চেয়েছিলেন। পছন্দের প্রতীক বরাদ্দ পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিজের কর্মী-সমর্থকদের প্রতি প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে আশুগঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভায় রুমিন ফারহানা বলেন, ‘কারো উসকানিতে পা দেওয়া যাবে না।’

উল্লেখ্য, ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনার জেরে ব্যারিস্টার রুমিন ফারহানাকে দুটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে। এসব নোটিশের জবাব দেওয়ার কথা ছিল।

অন্যদিকে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে খেজুর গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি সমর্থিত প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবিব।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া-২: রুমিন ফারহানার প্রতীক হাঁস

আপডেট সময় : ০৫:২২:১১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬