ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান
কাউকে আমি বৃদ্ধাঙ্গুলি দেখাইনি

শোকজ ও জরিমানার পর প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:৩১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ১৯১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠার পর এবার তিনি উল্টো প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব অভিযোগ তোলেন। একই সঙ্গে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও প্রশ্ন তুলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ‘আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি। আশুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকের দেখানো বৃদ্ধাঙ্গুলির প্রসঙ্গে বলতে গিয়ে আমি এভাবে ইশারা করেছি। আমার একটি কথিত অপরাধের (যদি তা অপরাধ হয়) জন্য তিনবার শাস্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। এমন প্রশাসনের অধীনে আমি কীভাবে নির্বাচন করব, যারা আগে থেকেই পক্ষপাতদুষ্ট?’

তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী শোকসভার নামে সমাবেশ করছে। মঞ্চ তৈরি করে মাইক ব্যবহার করে সভা করছে, গরু জবাই করে খাওয়াচ্ছে। আমার বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়া হচ্ছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সোমবার সকালে আমি রিটার্নিং অফিসারের কাছে গিয়ে জানতে চেয়েছিলাম—কার বিরুদ্ধে কত টাকা জরিমানা করা হয়েছে। কিন্তু তিনি এ বিষয়ে কোনো উত্তর দিতে পারেননি।

এদিকে রুমিন ফারহানাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক। রবিবার রাতে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় স্বাক্ষরকারীর কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। অন্যথায় তার অনুপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

শোকজ নোটিশ বিষয়ে রুমিন ফারহানা জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে চিঠিটির কপি পেয়েছেন। নির্ধারিত সময়ে তার আইনজীবী গিয়ে জবাব দেবেন বলেও জানান তিনি। এছাড়া তিনি বলেন, নির্বাচনের প্রচার শুরুর আগেই রিটার্নিং অফিসার এ ধরনের চিঠি দিতে পারেন না—এ মর্মে আচরণবিধি সংক্রান্ত তথ্যও তিনি তুলে ধরেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কাউকে আমি বৃদ্ধাঙ্গুলি দেখাইনি

শোকজ ও জরিমানার পর প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার

আপডেট সময় : ০১:৩১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬