ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের সমাবেশে ৪–৫ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ২১৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশে ৪ থেকে ৫ লাখ মানুষের সমাগম হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে জেলা বিএনপি।

রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

আগামী ২২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে ঘিরে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল জানান, তারেক রহমানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে, যার মধ্যে বিএনপি জোটের দুইজন প্রার্থীও থাকবেন।

তিনি বলেন, “দলের চেয়ারম্যান তারেক রহমান জোটের প্রার্থীদের বিষয়ে অত্যন্ত আন্তরিক। সংশ্লিষ্ট আসনগুলোতে দলের যেসব প্রার্থী ছিলেন, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতা সম্পন্ন করা হয়েছে।”

ইঞ্জিনিয়ার শ্যামল আরও জানান, তারেক রহমান সিলেট থেকে সকাল ১১টায় যাত্রা শুরু করবেন। পথে মৌলভীবাজার জেলার শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্ধারিত সমাবেশে বক্তব্য প্রদান শেষে বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশস্থলে পৌঁছাবেন বলে তারা আশা করছেন।

সমাবেশ সফল করতে মঞ্চ নির্মাণ, শব্দব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা, স্বেচ্ছাসেবক টিম গঠন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ সর্বাত্মক প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এডভোকেট মো. শফিকুল ইসলাম, এ বি এম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, প্রচার সম্পাদক মো. মাহিন, ছাত্রবিষয়ক সম্পাদক রাশেদ কবির আকন্দ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক ভিপি তাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জেলা বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিতব্য এই সমাবেশ ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমানের সমাবেশে ৪–৫ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা

আপডেট সময় : ০৬:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬