ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান
গ্যাসক্ষেত্রের শহরেই গ্যাসহীনতা

ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে অবস্থান, প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৮:২৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ২১৮ বার পড়া হয়েছে

পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ। রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের কাউতলি বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, নিয়মিত বিল পরিশোধ করেও বৈধ গ্রাহকরা দিনের অধিকাংশ সময় গ্যাস পাচ্ছেন না। ফলে রান্নাসহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে গ্যাস সংকট চললেও শীত মৌসুম শুরু হওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। গ্যাস না থাকায় অনেক পরিবার রান্না করতেই পারছে না।

তিতাসের গ্যাস যাচ্ছে বাইরে, ভুগছে স্থানীয়রা
তাদের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত দেশের সবচেয়ে বড় তিতাস গ্যাস ফিল্ড থেকে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ হলেও নিজ জেলার মানুষ গ্যাসবঞ্চিত।

অবিলম্বে পাইপলাইনের মাধ্যমে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

কর্মসূচি চলাকালে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন দে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভুঁইয়া আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

গ্যাসক্ষেত্রের শহরেই গ্যাসহীনতা

ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে অবস্থান, প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার

আপডেট সময় : ০৮:২৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬