ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উদযাপন

প্রতিনিধির নামঃ
  • আপডেট সময় : ১২:১৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ২৬৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণিল উৎসব শুরু হয়েছে। “আলোকিত ১৫০ — সুন্দর পৃথিবীর জন্য আমরা” স্লোগানে বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

শহরের বোর্ডিং মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে বিদ্যালয়ের ১৯৫১ সাল থেকে ২০২৫ সালের বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ভিড় জমালে চারদিকে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট সোসাইটি (আবেশ)’ উৎসবের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল মনোমুগ্ধকর ডিসপ্লে, আর ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী লাঠিখেলার পরিবেশনায় উৎসব প্রাঙ্গণ মাতিয়ে তোলে লাঠিয়াল দল।

পরে বর্ণাঢ্য র‌্যালি শহরের পুরাতন জেল রোড, হাসপাতাল সড়ক, কাচারী পুকুর পাড় ও হালদারপাড়া প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসে।

অনুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অসংখ্য প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী। দুই দিনব্যাপী এ উপলক্ষে স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা, র‍্যাফেল ড্র, কৃতি ও জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদানসহ নানা আয়োজন থাকছে।

প্রসঙ্গত, ১৮৭৫ সালে তৎকালীন সমাজসেবক অন্নদা প্রসাদ রায় ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। দেড় শতকের এ দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি জেলার শিক্ষাঙ্গনে ঐতিহ্য ও গৌরবের প্রতীক হিসেবে স্বীকৃত।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উদযাপন

আপডেট সময় : ১২:১৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫