ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক-চাঁদাবাজ মুক্ত রাজশাহী গড়ছেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান পুলিশ কমিশনার ফয়েজুল কবির নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় বাঞ্ছারামপুরে সাড়ে ৩ লাখ মানুষের ৩০ টি কমিউনিটি ক্লিনিক চলছে জোড়াতালি দিয়ে।। পরিত্যক্ত ভবনে চলে মাদকসেবন কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আখাউড়ায় ৪ মাসপর জামিন মিললো মানসিক ভারসাম্যহীন তিন সন্তানের জননীর। বিজয়নগরে কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ১০ সরাইল থানার ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদ, পুলিশের জিডি সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল মণ্ডপে শোভিত প্রতিমা, কানে কানে উৎসব পৌঁছে দিচ্ছে ঢাক

শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে আপত্তিকর মন্তব্য: ব্রাহ্মণবাড়িয়ায় যুবক আটক

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:৫৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / ২৪৩ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে ইয়াছিন ভূইয়া (৩৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে কসবা উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ইয়াছিন ভূইয়া ওই গ্রামের বাবরু ভূইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইয়াছিন ভূইয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি পোস্ট দেন।

একইসঙ্গে মন্তব্যের ঘরে তিনি মৃত ব্যক্তিকে ‘টেরোরিস্ট’ বলে আখ্যায়িত করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় ছাত্র-জনতা ইয়াছিন ভূইয়াকে আটক করে পুলিশে খবর দেয়। পরে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, “আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে আপত্তিকর মন্তব্য: ব্রাহ্মণবাড়িয়ায় যুবক আটক

আপডেট সময় : ০৪:৫৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫