ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে তল্লাশি ও নজরদারি জোরদার

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১১:৪৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ২৪৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল কার্যক্রম, তল্লাশি অভিযান ও নজরদারি জোরদার করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সম্প্রতি ঢাকায় সংঘটিত নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কোনো সন্ত্রাসী যাতে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

৬০ বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় যেকোনো অপরিচিত লোকসমাগম এবং চলাচলকারী যানবাহন নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তল্লাশির মাধ্যমে অপরাধীদের সনাক্ত করার কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, “সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসীদের অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিজিবির এই তৎপরতায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে তল্লাশি ও নজরদারি জোরদার

আপডেট সময় : ১১:৪৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫