ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান
অস্ত্র–মাদক নির্মূলে কঠোর অবস্থান:

অপরাধ করে ব্রাহ্মণবাড়িয়ায় থাকা যাবে না- নবাগত এসপি শাহ মো. আব্দুর রউফ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ১৯৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপার (এসপি) শাহ মো. আব্দুর রউফ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “কেউ সন্ত্রাসী কার্যক্রম বা অপরাধ করে যদি মনে করেন ব্রাহ্মণবাড়িয়ায় নিশ্চিন্তে থাকতে পারবেন, সেটা ভুল ধারণা। ক্রাইম করলে, মাদকের ব্যবসায় জড়িত থাকলে কাউকেই ব্রাহ্মণবাড়িয়ায় থাকতে দেবো না।”

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসপি বলেন, “অস্ত্র ও মাদক—দুটোই পরস্পর সম্পর্কযুক্ত। বিষয়টি আমার নজরে এসেছে। নির্বাচনের পূর্ববর্তী সময় হওয়ায় আমাদের ফোকাস এখন নির্বাচনকেন্দ্রিক। খুব শিগগিরই অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান শুরু করা হবে। কোনো অপরাধী, মাদক কারবারি আর পুলিশের সঙ্গে একসঙ্গে থাকতে পারে না।”

তিনি আরও বলেন, “কোনো সন্ত্রাসী যদি মনে করে অপরাধ করে ব্রাহ্মণবাড়িয়ায় থাকবে—দয়া করে সেটা যেন মনে না করে। যতদিন এই দায়িত্বে আছি, আমার সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ চেষ্টা করব অপরাধ নির্মূলে কাজ করার।”

অপরাধ দমনে সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব উল্লেখ করে এসপি বলেন, “সঠিক তথ্য জানালে পুলিশের কাজ সহজ হয়। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা

সঞ্চালনা করেন সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ

এছাড়া উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উব রাজা, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

অস্ত্র–মাদক নির্মূলে কঠোর অবস্থান:

অপরাধ করে ব্রাহ্মণবাড়িয়ায় থাকা যাবে না- নবাগত এসপি শাহ মো. আব্দুর রউফ

আপডেট সময় : ০২:৪৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫