ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১১:৩০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ২৪৬ বার পড়া হয়েছে

নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

উদ্বোধন শেষে জেলা প্রশাসনের উদ্যোগে দুর্নীতি বিরোধী মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তারিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক মো. শরীফুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. নোমান মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, সাংবাদিক মো. আরজু মিয়া এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নূরুল ইসলাম।

বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আপডেট সময় : ১১:৩০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫