ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে গুলির ঘটনায় অভিযুক্ত শাকিলসহ দুজন ত্রিপুরা সীমান্ত থেকে আটক

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ২০৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রকাশ্যে গুলি করে তিনজনকে আহত করার ঘটনায় অভিযুক্ত শাকিল মিয়াকে তাঁর এক সহযোগীসহ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান।

তিনি বলেন, “ভারতের ৪৯ ব্যাটালিয়ন বিএসএফ শাকিলসহ দুজনকে আটক করে। পরে শুক্রবার সন্ধ্যায় কসবা উপজেলার সীমান্তের ২০৩৯ নম্বর পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাদের কসবা থানায় পুলিশের কাছে সোপর্দ করা হলে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করা হয়।”

আটক শাকিল মিয়া (৩৩) ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। তার সহযোগী আরিয়ান আহমেদ (২৪) মধ্যপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, তালিকাভুক্ত সন্ত্রাসী শাকিলের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, গত ২৮ নভেম্বর সন্ধ্যা পৌনে সাতটার দিকে কান্দিপাড়া মাদ্রাসা রোড এলাকায় প্রকাশ্যে গুলি করে তিন যুবককে আহত করে শাকিল। এ ঘটনার জেরেই ওই রাতে সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যা মামলার প্রধান আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে ইতোমধ্যে র‌্যাব গ্রেপ্তার করেছে। ঘটনার পর থেকেই শাকিল ভারতে পালিয়ে আত্মগোপনে ছিলেন।

কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, আটককৃতদের বিরুদ্ধে বিজিবির কসবা ক্যাম্প কমান্ডার সুবেদার নুরুল ইসলাম বাদী হয়ে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করেছেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে গুলির ঘটনায় অভিযুক্ত শাকিলসহ দুজন ত্রিপুরা সীমান্ত থেকে আটক

আপডেট সময় : ০৪:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫