ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় পেটিসে তেলাপোকা: শাহী বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০১:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ২৪৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডে অবস্থিত মেসার্স শাহী বেকারিতে তৈরি পেটিসের ভেতরে তেলাপোকা পাওয়া যাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় সদর উপজেলার টিএ রোড বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী নেতৃত্ব দেন এ অভিযানের।

এর আগে শনিবার (২৯ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদরাসার ছাত্রদের জন্য শাহী বেকারি থেকে পেটিস ক্রয় করে মাদরাসা কর্তৃপক্ষ। মাদরাসায় পেটিস নেওয়ার পর এর ভেতরে তেলাপোকা দেখতে পান তারা।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে মাদরাসা কর্তৃপক্ষ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে বেকারিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করতে দেখা যায়। যত্রতত্র তেলাপোকার বিচরণও পরিলক্ষিত হয়। এ অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে—৪০ হাজার টাকা জরিমানা করা হয় মাদরাসা কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে,৬০ হাজার টাকা জরিমানা করা হয় বেকারির অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার দায়ে।

জরিমানার ৪০ হাজার টাকার ২৫ শতাংশ হিসেবে ১০ হাজার টাকা সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদরাসাকে প্রদান করা হয়েছে।

এছাড়া জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বেকারিকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুতের নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে সতর্ক করা হয়।

জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় পেটিসে তেলাপোকা: শাহী বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০১:০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫