ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ‘পথ তারা স্কুল’ প্রতিষ্ঠাতা আফনান আলম শাকিব সড়ক দুর্ঘটনায় নিহত

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৮:০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ২৬৯ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ও ব্রাহ্মণবাড়িয়া শহরের তরুণ সংগঠক আফনান আলম শাকিব নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

নিহত শাকিব ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের ব্যাচ-৫৪-এর সদ্য স্নাতক শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া শহরে পথশিশুদের জন্য গড়ে তোলা মানবিক সংগঠন ‘পথ তারা স্কুল’-এর প্রতিষ্ঠাতা হিসেবে তিনি সামাজিক অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন। পথশিশুদের শিক্ষায় তার নিরলস প্রচেষ্টা, দায়িত্ববোধ ও মানবিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে গভীর প্রশংসা কুড়িয়েছিল।

পারিবারিক সূত্র জানায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার জানাজা ও দাফনের সময়-স্থান এখনো নির্ধারিত হয়নি।

সম্ভাবনাময় এই তরুণের অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক, সংগঠনের সদস্যসহ ব্রাহ্মণবাড়িয়া শহরের সামাজিক মহলে গভীর শোক নেমে এসেছে। বিভিন্ন সামাজিক সংগঠন শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছে এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ‘পথ তারা স্কুল’ প্রতিষ্ঠাতা আফনান আলম শাকিব সড়ক দুর্ঘটনায় নিহত

আপডেট সময় : ০৮:০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫