ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী উপ-পরিচালক ও পৌর প্রশাসক শংকর কুমার বিশ্বাসকে সংবর্ধনা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ১৮২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়া এবং পৌর প্রশাসক শংকর কুমার বিশ্বাসকে। শনিবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।
সংবর্ধিত অতিথি শংকর কুমার বিশ্বাস বলেন,
“ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসীর জন্য কতটা কাজ করতে পেরেছি জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা করেছি। জনগণের সব চাহিদা পূরণ করতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী।” তিনি দায়িত্ব পালনকালে পৌরসভার সেবামূলক কার্যক্রম গতিশীল করা, নগর পরিবেশ উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা জোরদার, পৌর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এগিয়ে নেওয়া, সেবা গ্রহণকারীদের সমস্যার দ্রুত সমাধানে মনোযোগী থাকা—এসব কাজের কথা উল্লেখ করে বলেন, “দায়িত্ব ছিল স্বল্প সময়ের, তবু ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করেছি।”

অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা, বিনয়ী আচরণ ও জনবান্ধব মনোভাবের প্রশংসা করেন। তারা বলেন, স্বল্প সময় দায়িত্ব পালন করলেও শংকর কুমার বিশ্বাস পৌর প্রশাসনকে গতিশীল করতে ভূমিকা রেখেছেন, যা স্মরণীয় হয়ে থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে বিদায়ী উপ-পরিচালক ও পৌর প্রশাসক শংকর কুমার বিশ্বাসকে সংবর্ধনা

আপডেট সময় : ০৭:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫