ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণীসহ আটক ২

মোঃ আবু নাছের রতন
  • আপডেট সময় : ০৩:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ২৩৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ। একইসঙ্গে তাকে ‘ভাই’ পরিচয়ে সহযোগিতা করা এক যুবককেও আটক করা হয়। রোববার (২৩ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক তরুণীর নাম হাজেরা বেগম (১৭)। তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মুক্তার আহমদের মেয়ে। আর ‘ভাই’ পরিচয়ে আটক হওয়া যুবক ইমন মিয়া (১৮) জেলার সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের ফুল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ইমন মিয়া হাজেরা বেগমকে সুফিয়া আক্তার নামে ভুয়া পরিচয় দিয়ে পাসপোর্ট করতে ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে নিয়ে আসেন। কাগজপত্রে তাকে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের কালন মিয়ার মেয়ে হিসেবে উল্লেখ করা হয়। জন্মনিবন্ধনও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে করা হয়েছিল।

ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামানের সন্দেহ হলে তিনি কাগজপত্র যাচাই-বাছাই শুরু করেন। এসময় হাজেরা বেগমের কথাবার্তায় অসংগতিপূর্ণ বিষয় ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, তার প্রকৃত নাম হাজেরা বেগম এবং তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

তিনি জানান, একটি প্রতারক চক্র পাসপোর্ট করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে এখানে নিয়ে আসে। পরে ঘটনার সঙ্গে ইমন মিয়ার যোগসাজশ পাওয়া গেলে তাকেও আটক করা হয়। আটকের পর দুজনকেই পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান সহকারী পরিচালক মনিরুজ্জামান।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণীসহ আটক ২

আপডেট সময় : ০৩:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫