ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার তিন আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তীব্র ক্ষোভ কাফনের কাপড়, মশাল মিছিল, মানববন্ধনে প্রার্থী পরিবর্তনের দাবি

মোঃ আবু নাছের রতন:
  • আপডেট সময় : ০৬:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ২২৭ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার অন্তত তিনটি আসনে বিএনপির ঘোষিত মনোনয়নকে ঘিরে তীব্র অসন্তোষ, বিক্ষোভ ও প্রার্থী পরিবর্তনের দাবি জানান দিচ্ছেন দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা। আখাউড়ায় কাফনের কাপড় পরে মশাল মিছিল, নবীনগরে সাত মনোনয়নবঞ্চিত নেতার একমঞ্চে রিভিউ দাবি এবং নাসিরনগরে ঘণ্টাব্যাপী মানববন্ধনের মাধ্যমে অসন্তুষ্টি প্রকাশ করেছেন তৃণমূল নেতাকর্মীরা।

বুধবার (১৯ নভেম্বর) সারাদিনজুড়ে তিনটি উপজেলায় নানা কর্মসূচিতে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া সাবেক এমপি মুশফিকুর রহমানের পরিবর্তে নতুন প্রার্থী দেওয়ার দাবিতে সন্ধ্যায় আখাউড়ায় ঢাকা–আগরতলা সড়কে মশাল মিছিল বের করেন মনোনয়নবঞ্চিত নেতা কবির আহমেদ ভূইয়ার সমর্থকরা।
এ সময় তারা কাফনের কাপড় পরে প্রতীকী প্রতিবাদ জানান।
পরে নারায়ণপুর মোড়ে বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন—
“দল দুর্দিনে থাকলেও যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে এলাকায় পাওয়া যায়নি ১৭ বছর। বয়সও প্রায় ৯০। এ আসনে একমাত্র জনপ্রিয় নেতা কবির ভূইয়াকেই মনোনয়ন দিতে হবে।”
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন হুঁশিয়ারি দেন—“মনোনয়ন পুনর্বিবেচনা না হলে আরও কঠোর আন্দোলন করা হবে।”

নবীনগরে ৭ মনোনয়নবঞ্চিত নেতা একমঞ্চে
রিভিউ দাবি আরও জোরালো- ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নানকে “অযোগ্য” দাবি করে মনোনয়ন রিভিউর দাবিতে বুধবার বিকেলে নবীনগর উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
এখানে প্রথমবারের মতো সাতজন মনোনয়নবঞ্চিত নেতা এক মঞ্চে দাঁড়িয়ে একক কণ্ঠে রিভিউর দাবি জানান।
তারা বলেন—“যোগ্যতা ও ত্যাগের ভিত্তিতে প্রার্থী হলে স্থানীয় মানুষের দাবি মানা উচিত। এই প্রার্থী দিয়ে নির্বাচনে জেতা সম্ভব নয়।”
জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা হাজারো নেতাকর্মী সমাবেশে রিভিউ চিহ্ন প্রদর্শন করে প্রার্থী পরিবর্তনের স্লোগান দেন।

নাসিরনগরে মানববন্ধন
মনোনীত প্রার্থীর পরিবর্তে মামুনকে প্রার্থী করার দাবি
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সহ–সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একে এম কামরুজ্জামান মামুনের সমর্থকরা নাসিরনগর উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে সকাল থেকে দুপুর পর্যন্ত মানববন্ধন করেন।
বক্তারা অভিযোগ করেন—“যোগ্য ও গ্রহণযোগ্য নেতা হয়েও মামুনকে উপেক্ষা করা হয়েছে। আসনটি দীর্ঘদিন ধরে তিনি সংগঠিত করেছেন।”
তারা দলীয় উচ্চপর্যায়ের কাছে প্রার্থী পুনর্বিবেচনার জোর দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, নবীনগর ও নাসিরনগর, এই তিনটি উপজেলাতেই তৃণমূল নেতাকর্মীরা বর্তমান প্রার্থী তালিকায় অসন্তোষ প্রকাশ করে পরিবর্তনের দাবি তুলেছেন। তাদের অভিযোগ—দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত নেতাদের মনোনয়ন ও জনপ্রিয়তার বদলে একতরফাভাবে প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জেলার তিনটি গুরুত্বপূর্ণ আসনে এমন উন্মুক্ত প্রতিবাদ বিএনপির অভ্যন্তরীণ সংকট আরও গভীর করতে পারে, যা নির্বাচনী মাঠেও প্রভাব ফেলতে পারে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ার তিন আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তীব্র ক্ষোভ কাফনের কাপড়, মশাল মিছিল, মানববন্ধনে প্রার্থী পরিবর্তনের দাবি

আপডেট সময় : ০৬:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫