ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনের ৪ বিএনপির প্রার্থী ঘোষণা, দুটি আসন ফাঁকা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৮:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ৪৫০ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

তবে আলোচিত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবার দলীয় মনোনয়ন পাননি। তার কাঙ্ক্ষিত আসন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) থেকেও কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি। ধারণা করা হচ্ছে, শরিক দলের জন্য আসনটি ফাঁকা রাখা হয়েছে।

ঘোষিত চার আসনে প্রার্থী হয়েছেন— ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর): জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া): বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর): উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনেও এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। দলের স্থানীয় নেতাকর্মীরা ধারণা করছেন, এই আসনটিও শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হতে পারে। অনেকে মনে করছেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির জন্য আসনটি ছেড়ে দিতে পারে বিএনপি।

মনোনয়ন না পাওয়া আলোচিত নেতাদের মধ্যে রয়েছেন তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, “মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি সব প্রার্থী বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে মনোনয়ন দিয়েছেন। আমরা দল মনোনীত প্রার্থীদের পক্ষে সর্বাত্মকভাবে কাজ করব।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনের ৪ বিএনপির প্রার্থী ঘোষণা, দুটি আসন ফাঁকা

আপডেট সময় : ০৮:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫