ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় ওষুধ ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:৪৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ১৯৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য ঘোষিত ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সিনিয়র সহসভাপতি সানাউল হক ভূঁইয়া এক বিবৃতিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার সকল ফার্মেসি বন্ধ রাখার ঘোষণা দেন ব্যবসায়ীরা। এতে ওষুধের দোকান বন্ধ থাকায় রোগী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

সানাউল হক ভূঁইয়া বলেন, “জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা আপাতত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছি। তবে আমাদের দাবি না মানা হলে পুনরায় জেলাজুড়ে আন্দোলন গড়ে তোলা হবে।”

ব্রাহ্মণবাড়িয়া পৌর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকী জানান, “১৯৮৩ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের পাশে থাকা দোকানগুলো আমরা নিয়মিত ভাড়া নিয়ে ব্যবসা করে আসছি। অথচ আমাদের বৈধ ভাড়াটিয়া হওয়া সত্ত্বেও অবৈধ আখ্যা দিয়ে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে, যা অমানবিক ও বেআইনি। আমরা অবিলম্বে এই উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত সমাধান চাই।”

তিনি আরও জানান, কয়েকদিন ধরে তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সুরাহা না আসায় বাধ্য হয়ে তারা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিলেন।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনের অবৈধ দোকান উচ্ছেদ করে নতুন গেইট নির্মাণের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন কলেজের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, জেলা প্রশাসনের নির্দেশে সম্প্রতি মহিলা কলেজের সামনের কিছু দোকান উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়, যা ঘিরে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ওষুধ ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

আপডেট সময় : ০৬:৪৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫