ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ১ কোটি টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:২৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ২৭৫ বার পড়া হয়েছে

সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’ ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।শুক্রবার (২৪ অক্টোবর) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ৬০ বিজিবি।

বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে প্রায় ৫১ লাখ ২২ হাজার ৫০০ টাকার ভারতীয় উন্নতমানের শাড়ি এবং ৫৫ লাখ ১৩ হাজার ৫০০ টাকার একটি পিকআপভর্তি ভারতীয় খাদ্যসামগ্রী।
বিজিবি জানায়, এসব পণ্য সীমান্তপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল। তবে বিজিবি টহলদল ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারিরা পণ্য ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন,
“সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সবসময় সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ১ কোটি টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ

আপডেট সময় : ০৭:২৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫