ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

বাঁশবাজার লিজ বাতিল ও ব্যবসায়ী নেতার মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:৩৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ৩৬৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী আনন্দবাজারের বাঁশবাজারের লিজ বাতিল, আটক ব্যবসায়ী নেতা জহিরুল ইসলাম খোকনের মুক্তি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন শহরের ব্যবসায়ীরা।
শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১১টা থেকে শহরের নিউমার্কেট, আনন্দবাজার, সড়কবাজার, লাখীবাজার ও টানবাজারের সহস্রাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখে এই কর্মসূচি পালন শুরু হয়। এসময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আনন্দবাজার এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, আনন্দবাজার মাছ ও শুঁটকি মহলের যুগ্ম সম্পাদক আবুল হাসানাত ভজন, সড়কবাজার ব্যবসায়ী মোখলেছ আহমেদসহ বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাঁশবাজার এলাকায় ব্যবসায়ীদের মালামাল ওঠানামার সুবিধার্থে একটি ট্রাক টার্মিনাল স্থাপনের দাবি জানানো হলেও প্রশাসন তা উপেক্ষা করে সম্প্রতি গোপনে ৩৩ জন ব্যক্তির নামে খাস জায়গাটি লিজ দিয়েছে। তবে লিজগ্রহীতাদের নাম প্রকাশ করা হয়নি।
তাদের দাবি, এই লিজ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেই অর্থের হিসাব গোপন রাখতেই লিজ ইস্যু নিয়ে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।
এরই মধ্যে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয় এবং বৃহস্পতিবার গভীর রাতে সড়কবাজার কমিটির সহ-সভাপতি ও ব্যবসায়ী নেতা জহিরুল ইসলাম খোকনকে নিজ বাসা থেকে আটক করে পুলিশ।
এদিকে জেলার প্রধান পাঁচটি বাজার একযোগে বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা ক্রেতারা পণ্য না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।
ব্যবসায়ী নেতারা ঘোষণা দেন, বাঁশবাজারের লিজ বাতিল এবং আটক নেতা জহিরুল ইসলাম খোকনের নিঃশর্ত মুক্তি না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বাঁশবাজার লিজ বাতিল ও ব্যবসায়ী নেতার মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

আপডেট সময় : ০৬:৩৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫