ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

সরকারি কর্মকর্তাদের ওপর হামলার মামলায় ব্যবসায়ী নেতা খোকন গ্রেফতার

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:২৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ৩২৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার এলাকার পুরাতন বাঁশবাজারে সরকারি খাসজমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার মামলায় সড়ক বাজার কমিটির সহ-সভাপতি জহিরুল ইসলাম খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে শহরের বাগানবাড়ি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, সরকারি কর্মচারীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি পৃথক মামলার এজাহারনামীয় আসামি তিনি।

জহিরুল ইসলাম খোকন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা। তিনি ওই কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি সড়ক বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি এবং ‘বস্ত্র বিতান’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, “সরকারি কর্মচারীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় জহিরুল ইসলাম খোকনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সরকারি কর্মকর্তাদের ওপর হামলার মামলায় ব্যবসায়ী নেতা খোকন গ্রেফতার

আপডেট সময় : ১২:২৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫