ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

এইচএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার ৩ কলেজে কেউ পাস করেনি

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / ৩৪৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বিজয়নগর উপজেলার তিনটি কলেজের একজন শিক্ষার্থীও এ বছর উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় পাস করতে পারেননি।
জানা গেছে, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় মাত্র ৩ জন শিক্ষার্থী। বিজয়নগর উপজেলার নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে অংশ নেয় ৬ জন এবং চান্দপুর স্কুল অ্যান্ড কলেজে অংশ নেয় ১১ জন পরীক্ষার্থী। তবে তিনটি প্রতিষ্ঠানেই কেউ পাস করতে পারেনি — অর্থাৎ শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
এমন ফলাফলে পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর হতাশা নেমে এসেছে। অনেকেই বলছেন, এসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে একাডেমিক দুর্বলতা, শিক্ষক সংকট ও শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতির কারণে মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত প্রস্তুতির অভাবও এই ব্যর্থতার অন্যতম কারণ।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন বলেন, “ফলাফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্বল প্রতিষ্ঠানগুলোর একাডেমিক তদারকি আরও জোরদার করা হবে এবং কেন এমন ফলাফল এসেছে, সে বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনা হবে।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

এইচএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার ৩ কলেজে কেউ পাস করেনি

আপডেট সময় : ০৩:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫