ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
​কসবায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল: সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবি ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নাটাই উত্তরের রাজঘর-থলিয়ারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রিটেন কনজারভেটিভ পার্টির ইলিং সাউথল আসনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ইব্রাহিম ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রীসেবায় জেলা পরিষদের উদ্যোগ, বসানো হবে ২০টি ফ্যান ও বিশুদ্ধ পানির ব্যবস্থা সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ৪; আহত অন্তত ১০ ঢোলভাঙ্গায় পানি নেই, আছে দূষন,দখল আর আবর্জনা ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / ২৪০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পৃথক অভিযানে প্রায় এক কোটি টাকার ভারতীয় শাড়ি ও ৪৭ লাখ টাকার ফুচকা জব্দ করেছেন। রোববার গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার কসবা ও বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ইস্কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান জানান, সোমবার ভোরে কসবা উপজেলার সীমান্তের ২০৩৯/এম পিলারের কাছে অভিযান চালিয়ে এক হাজার ৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি তিন লাখ ৮৩ হাজার টাকা। উদ্ধার করা শাড়িগুলো শিগগিরই কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
অন্যদিকে, বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন, রাত পৌনে তিনটার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর সীমান্ত এলাকায় টহলরত দল ৭ হাজার ৮৩০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করে। এসব পণ্যের মূল্য প্রায় ৪৬ লাখ ৯৮ হাজার টাকা।
এছাড়া সোমবার সকালে আখাউড়া উপজেলার আজমপুর এলাকায় পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজা ও ১০২ বোতল ইস্কফ সিরাপ উদ্ধার করা হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : ০২:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫