ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গ্যাস সংকটে বন্ধ সার কারখানা চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্দন ও বিক্ষোভ দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ

সীমান্তে দুই কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে ৬০ বিজিবি

আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / ৫৬৯ বার পড়া হয়েছে

সীমান্তের বিভিন্ন এলাকাতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)এর সদস্যরা। গত ১ থেকে-৬ অক্টোবর পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ আখাউড়া, কসবা, মঈনপুর, খাদলা, মাদলা,চন্ডিদার, সালদানদী, শশীদল, সংকুচাইল, খারেরা ও বড়জ্বালা বিওপির সসদস্যরা সীমান্তবর্তী এলাকা হতে বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় অরিও বিস্কুট, ফুচকা, বাসমতি চাউল, গরু, শাড়ী, রেডবুল এনার্জি ড্রিংকস, স্কিন সাইন ক্রিম, ইস্কাফ সিরাপ, মেহেদী, হেলফিট ঔষধ, নিভিয়াবডি লোশন, রিংগার্ড ক্রিম, মোভ স্প্রে, ডেইরী মিল্ক চকলেট, ডার্ক চকলেট, সিএনজি, বাঁজি, তাস, ডাবর আমলা তৈল, ইঁদুর মারার ঔষধ, লোহার কাঁচি, লোহার কুচ, কাঠের আচাড়ী, চুলের মেহেদী পাউডার, চুলের কালো কলপ, খুর, চুল কাটার কেঁচি, চুলের ক্লিপ, ফেসওয়াস, বীজ, চিপস, পিকআপ, ডাব সাবান, বডি স্প্রে ও দাতের মাজন ইত্যাদি।

জব্দের বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির সদস্যরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং সীমান্তে সর্বোচ্চ গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ ১১ টি বিওপি বিশেষ অভিযান চালিয়ে ৬ দিনে ১,৮৩,৪৬,১৩২/- (এক কোটি তিরাশী লক্ষ ছেচল্লিশ হাজার একশত বত্রিশ) টাকা মূল্যের চোরাচালানী অবৈধ মালামাল জব্দ করেছে। জব্দকৃত মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস্ এ জমা করা হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সীমান্তে দুই কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে ৬০ বিজিবি

আপডেট সময় : ০৮:৩২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫