ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত 

জাতিসংঘের ৮০তম অধিবেশনে সরাইলের কৃতি সন্তান এমডি জালাল

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:১৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫০৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের কৃতি সন্তান আন্তর্জাতিক গণমাধ্যম ব্যক্তিত্ব, লন্ডন ভিত্তিক বিবিসি টুয়েন্টিফোর নিউজ ডটকমের নির্বাহী সম্পাদক এমডি জালাল বর্তমানে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি জাতিসংঘের একজন রেজিস্টার্ড ডেলিগেট হিসেবে বিভিন্ন সভা-সেমিনার ও প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

এবারের অধিবেশনে তিনি বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হিসেবে যোগ দিয়েছেন। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক চিত্র তুলে ধরতে তিনি নিরলসভাবে কাজ করছেন।

শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয়, এমডি জালাল নিজ এলাকার মানুষের কাছেও সুপরিচিত একজন সমাজসেবক। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থেকেছেন তিনি। এলাকার সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তার সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকে। বিশেষ করে গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার অন্যতম মানবিক গুণ হিসেবে স্বীকৃত।

এলাকাবাসীর মতে, আন্তর্জাতিক মঞ্চে এমডি জালালের অংশগ্রহণ শুধু ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য নয়, বরং সমগ্র দেশের জন্যই গর্বের বিষয়। তারা এমডি জালালের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেছেন।

জাতিসংঘের এ ঐতিহাসিক অধিবেশনে যোগদানের মধ্য দিয়ে এমডি জালাল প্রমাণ করেছেন—বাংলাদেশের মেধাবী, উদ্যমী ও দেশপ্রেমিক মানুষরা যে কোনো অঙ্গনেই দেশের মর্যাদা বৃদ্ধি করতে সক্ষম। তিনি ইতোমধ্যেই জাতিসংঘের অধীনে বিশ্বের ৪৮টি দেশে সফলভাবে কাজ করেছেন এবং এ অবদানের জন্য জাতিসংঘের পুরস্কারেও ভূষিত হয়েছেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

জাতিসংঘের ৮০তম অধিবেশনে সরাইলের কৃতি সন্তান এমডি জালাল

আপডেট সময় : ০৫:১৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫