ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরিতে ‘বই এর জন্য ৬০ মিনিট’ প্রচারণার উদ্বোধন

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৬৮ বার পড়া হয়েছে

বই পড়ায় সাধারণ মানুষকে আরও বেশি সম্পৃক্ত ও আগ্রহী করে তুলতে ‘বই এর জন্য ৬০ মিনিট’ নামে বিশেষ প্রচারণার উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায়  ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রথমে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং লাইব্রেরির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরে এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এই প্রচারণার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, “বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু। মানুষকে আলোকিত করতে, চিন্তার পরিধি বিস্তৃত করতে এবং সঠিক জীবনদর্শন গড়ে তুলতে বই পড়ার কোনো বিকল্প নেই। আজকের তরুণ প্রজন্ম যদি নিয়মিত বইয়ের সঙ্গে সম্পৃক্ত হয় তবে তারা জ্ঞানসমৃদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হয়ে উঠবে। তাই প্রত্যেককে প্রতিদিন অন্তত এক ঘন্টা সৃজনশীল বই পড়ার অভ্যাস করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, ‘বই এর জন্য ৬০ মিনিট ’ প্রকল্পের মাধ্যমে পাঠকেরা প্রতিদিন অন্তত ১ ঘণ্টা বই পড়ার প্রতি উৎসাহিত হবেন। এই উদ্যোগ কেবল পাঠাভ্যাস গড়ে তুলবে না বরং লাইব্রেরিকে সংস্কৃতি চর্চার একটি প্রাণকেন্দ্রে পরিণত করবে।
ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম বলেন শিল্প সাহিত্য সংস্কৃতিতে সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার পাবলিক লাইব্রেরী অনেক পুরাতন বইয়ের মাধ্যমে সমৃদ্ধ। আমরা চেষ্টা করছি পাঠকদের কে নানান সুযোগ সুবিধা প্রদান করতে।
ইতিমধ্যেই অনেক উন্নয়ন কাজ সমাপ্ত হয়েছে আরো কিছু কাজ বাকি আছে যা অচিরেই শেষ হবে। 
ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহমুদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়া, জেলা বন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরী নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সংস্কৃতিমনস্ক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বই  পড়া প্রকল্পটিকে সময়োপযোগী এবং ইতিবাচক উদ্যোগ হিসেবে  উপস্থিত সুধীজন স্বাগত জানান। ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরীর নির্মাণাধীন দৃষ্টিনন্দন প্রবেশপথ পরিদর্শন শেষে মাননীয় বিভাগীয় কমিশনার ভূয়সি প্রশংসা করেন।
তিনি ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি চত্বরে কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন, জেলা প্রশাসক শিউলি ফুলের চারা রোপন করেন। ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক ইব্রাহিম খান সাদাত লাইব্রেরীর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন। লাইব্রেরি পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার ডঃ মোঃ জিয়াউদ্দীন পরিদর্শন খাতায় মন্তব্য প্রদান করেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরিতে ‘বই এর জন্য ৬০ মিনিট’ প্রচারণার উদ্বোধন

আপডেট সময় : ০৬:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫