ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি সার বেশি মূল্যে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৮৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি সার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জেলা শহরের জগতবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে দেখা যায়— মেসার্স সাইফুল ইসলাম (প্রো. মো. নাজমুল হক) নামের প্রতিষ্ঠানটি সরকারি সার অনুমোদনহীনভাবে এবং বেশি দামে বিক্রি করছে। সরকার নির্ধারিত টিএসপি সার ২১ টাকা কেজির পরিবর্তে বিক্রি হচ্ছিল ৫০ টাকা কেজিতে। একইভাবে ইউরিয়া সার ২৭ টাকার বদলে ৩৬ টাকা ও এমওপি সার ২০ টাকার পরিবর্তে ২৫ টাকায় বিক্রি করা হচ্ছিল। এছাড়া প্রতিষ্ঠানটির সরকারি সার বিক্রির কোনো লাইসেন্সও ছিল না। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, ডিলার প্রতিষ্ঠান মেসার্স রুহুল আমিন ভূঁইয়া (প্রো. রুহুল আমিন ভূঁইয়া) অনুমোদনহীন মেসার্স সাইফুল ইসলামের কাছে সরকারি সার বিক্রি করায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক রিজভী আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি ও জেলা মৃত্তিকা সম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি সার বেশি মূল্যে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৫:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫