ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত 

দ্রুত শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের চার লেনের কাজ: সিনিয়র সচিব

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০২:৫৭:০১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৫৪ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, অতি শিগগিরই ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চার লেন নির্মাণকাজ শেষ হবে। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা সাধারণ মানুষের কষ্ট অনেকটাই কমে আসবে। সমস্যাগুলোর দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শন শেষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এহছানুল হক জানান, গত ৫ আগস্টের পর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা নিরাপত্তাজনিত কারণে নিজ দেশে ফিরে গিয়েছিলেন। তবে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আশ্বস্ত করার পর তারা আবার কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “তাদের নিরাপত্তায় কোনো ঘাটতি থাকবে না। খুব দ্রুতই তারা কাজে যোগ দেবেন।”

তিনি আরও জানান, প্রকল্প ব্যবস্থাপকের মাধ্যমে জানা গেছে, একটি জাহাজে প্রয়োজনীয় মালামাল আসছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই আশুগঞ্জ থেকে বিশ্বরোড অংশের কাজ শেষ করা সম্ভব হবে। তখন সাধারণ মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মদ নিজাম উদ্দিন, চার লেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ এবং খাটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

দ্রুত শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের চার লেনের কাজ: সিনিয়র সচিব

আপডেট সময় : ০২:৫৭:০১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫