ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত 

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১২:০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৯৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক বর্ণাঢ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া পিটিআই প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোঃ তবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপারিনটেনডেন্ট অশোক কুমার দাস। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাহমিনা আক্তার।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং পিটিআই-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের আলোচনায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, প্রাথমিক শিক্ষা আগামী প্রজন্মকে আলোকিত করার শক্তিশালী হাতিয়ার হিসেবে গড়ে উঠবে।

সভায় জানানো হয়, সরকারের লক্ষ্য প্রাথমিক শিক্ষাকে আরও যুগোপযোগী করা এবং তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে শিক্ষার মান উন্নত করা। এজন্য মাঠপর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতা অপরিহার্য।

সভা শেষে প্রধান অতিথি মোঃ তবিবুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পিটিআই পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের কার্যকর দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা

আপডেট সময় : ১২:০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫