ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢোলভাঙ্গায় পানি নেই, আছে দূষন,দখল আর আবর্জনা ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া  আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ ঈদের দিনেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো বাতিঘর ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা জেলা পরিষদর প্রশাসক  আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর ঈদ শুভেচ্ছা শাহ্ মোঃ ইব্রাহিম মিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক

ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:৩৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৭৯ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা আগামী ২৭ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পূজা উদযাপন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে শহরের বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক পলাশ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব সমীর চক্রবর্তীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি এড মোঃ সফিকুল ইসলাম, এ বি এম মমিনুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, আশীষ পাল ও স্বপন দেব প্রমূখ।

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, দুর্গাপূজা এখন আর কেবল হিন্দু সম্প্রদায়ের সীমাবদ্ধ অনুষ্ঠান নয়, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এখানে সব ধর্ম-বর্ণের মানুষ সমানভাবে অংশগ্রহণ করে থাকে। তাই পূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।

সভায় পূজা মণ্ডপগুলোতে বিদ্যুৎ, আলোকসজ্জা, পানি সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থার দিকে নজর দেওয়ার পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন, পূজা যেন নির্ভয়ে, শান্তিপূর্ণভাবে এবং আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়—সেই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের মিলিত আবাসভূমি। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধারণ করেই দুর্গাপূজা পালিত হতে হবে। পরে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫