সংবাদ শিরোনাম ::
আজ সাংবাদিক ইউসুফ সারোয়ারের ২য় মৃত্যু বার্ষিকী
আজকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৮৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ সারোয়ারের ২য় মৃত্যু বার্ষিকী আজ (বৃহস্পতিবার)। দিবসটি উপলক্ষে আজ বাদ জোহর পৌর শহরের রাধানগরে মরহুমের নিজ বাড়িতে কোরআন খতম, মিলাদ-দোয়া ও কাঙালী ভোজের আয়োজন করা হয়েছে।
প্রয়াত মোঃ ইউসুফ সারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
২০২৩ সালের ১১ সেপ্টেম্বর কিডনি জনিত রোগে তিনি মৃত্যু বরণ করেন। মরহুমের আত্মার মাগফেরাতের জন্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের নিকট পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তার একমাত্র ছেলে দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রিপোর্টার ও আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি।
সংবাদটি শেয়ার করুন















