ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

ব্রাহ্মণবাড়িয়া ওসির ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি দায়ের

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৪২ বার পড়া হয়েছে

ডাকসু নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করে রাজনৈতিক পোস্ট দেয়া হয়েছে। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ওসি নিজেই থানায় এ জিডি দায়ের করেন।

জিডিতে উল্লেখ করা হয়, কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে তার ফেসবুক আইডি হ্যাক করে বেগুনি রঙের ব্যাকগ্রাউন্ডে “শুভ কামনা রইল ২১, ১৭, ০৮” লেখা একটি রাজনৈতিক পোস্ট প্রকাশ করেছে। বিষয়টি তিনি বিভিন্ন মাধ্যমে স্ক্রিনশট আকারে পান। তবে পরবর্তীতে নিজের আইডিতে প্রবেশ করলে ওই পোস্ট দেখতে পাননি।

এ বিষয়ে ওসি মোজাফফর হোসেন বলেন, “আমাকে হেয় করার উদ্দেশ্যে এ পোস্টটি দেয়া হয়েছে। বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)কে অবগত করেছি।”

তিনি আরও বলেন, “অফিসিয়াল আইডি Sadar Thana Brahmanbaria-তে আমি ব্যক্তিগত আইডি হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে একটি পোস্ট দিয়েছি এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছি। এ ধরনের বিভ্রান্তিকর পোস্টে কেউ যেন বিভ্রান্ত না হন।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া ওসির ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি দায়ের

আপডেট সময় : ০৪:০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫