ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

শাহবাজপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:২৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৯৭ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে “জাতীয় প্রচার কার্যক্রম (বাজেট–২০২৫)” এর অংশ হিসেবে আখাউড়া উপজেলার ৬৬ নং শাহবাজপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। ভিডিও কলে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মো. নূরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৬ নং কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শাহরিয়া সুলতান, সহকারী শিক্ষক জিনাত পারভীন, মাধবী পাল, আরিফুল ইসলাম ও শফিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস বলেন,
“তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদেরকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলেই বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। অশিক্ষাই অজ্ঞতার মূল। তাই সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং নৈতিকতা ভিত্তিক শিক্ষার ওপর জোর দেওয়া সময়ের দাবি।”

তিনি আরও বলেন, “বাল্যবিবাহ, মাদকাসক্তি, চুরি-ডাকাতির মতো সামাজিক সমস্যার মূলে নৈতিক শিক্ষার অভাব রয়েছে। নৈতিক শিক্ষা নিশ্চিত করা গেলে সমাজ থেকে বৈষম্য দূর করা সম্ভব।”

বৈঠকে তিন শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন।

জানা গেছে, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সমস্যা প্রতিরোধ এবং জাতীয় উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই এ ধরনের উঠান বৈঠকের মূল উদ্দেশ্য।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

শাহবাজপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫