ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

দেশের গর্ব নাবিল: ব্রাহ্মণবাড়িয়ার কিশোর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে

আবু নাছের রতন
  • আপডেট সময় : ০১:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫২৬ বার পড়া হয়েছে

একটি ছোট্ট শহর, ব্রাহ্মণবাড়িয়া। এখান থেকেই জন্ম নিয়েছে এক স্বপ্নবাজ কিশোর, যে আজ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উড়াতে যাচ্ছে। নাম তাঁর আহনাফ বিন আশরাফ নাবিল। বয়স মাত্র ষোলো, পড়াশোনা করছে দশম শ্রেণিতে। কিন্তু এই অল্প বয়সেই সে হয়ে উঠেছে দেশের মেধা, উদ্ভাবন আর স্বপ্নের প্রতীক।

বাংলাদেশের কিশোর গবেষক, সমাজকর্মী ও তরুণ উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। এই অর্জনের গৌরবে ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়ায় তাঁর পরিবারের বাসায় গিয়ে সংবর্ধনা জানাল ‘আমরা বিএনপি পরিবার’।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির আহবায়ক, সাংবাদিক আতিকুর রহমান রুমন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি মোঃ জহিরুল হক খোকন, বিশিষ্ট সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানুর রহমান হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি ও স্থানীয় নেতৃবৃন্দ।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান লন্ডন থেকে নাবিলের মেধা ও উদ্ভাবনী শক্তির প্রশংসা করে শুভেচ্ছা বার্তা পাঠান এবং উপহার সামগ্রী প্রেরণ করেন। তাঁর নির্দেশে বিএনপি নেতারা নাবিলের হাতে উপহার ও আর্থিক সহযোগিতা পৌঁছে দেন।

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন,
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাবিলের ভিডিও দেখে আপ্লুত হয়েছেন। এত অল্প বয়সে নাবিলের বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবন আমাদের ভবিষ্যতের জন্য এক বিশাল আশার আলো।

তিনি আরও বলেন, মাত্র দশম শ্রেণির শিক্ষার্থী হয়েও নাবিল মহাবিশ্ব গবেষণা, মঙ্গলগ্রহে বৃক্ষরোপণসহ যুগান্তকারী বিষয় নিয়ে কাজ করছে। তার অসাধারণ মেধা ও বৈজ্ঞানিক কাজের স্বীকৃতিস্বরূপ সে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছে। নাবিল ব্রাহ্মণবাড়িয়ার নয়, পুরো বাংলাদেশের গর্ব।

আহনাফ বিন আশরাফ নাবিল ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি উদ্ভাবন করেছেন জল–বাতাস–মাটির দূষণ নির্ণায়ক স্মার্ট সেন্সর সিস্টেম এবং তরুণদের সুরক্ষায় Guardian Angel অ্যাপ। তাঁর নেতৃত্বে BBX Rover Team আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বীকৃতি পেয়েছে।

এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের Neotric Youth Summit 2025 এবং তুরস্কের IIMUN-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন। তিনি Young Sparks of Bangladesh-এর প্রতিষ্ঠাতা ও সিইও এবং RASA ও SACR-এর সহ-প্রতিষ্ঠাতা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একবাক্যে বলেন,
নাবিলের মতো তরুণরাই আগামী বাংলাদেশকে এগিয়ে নেবে। তাঁর অর্জন শুধু পরিবারের নয়, পুরো জাতির গর্ব। তাঁর স্বপ্ন ও উদ্ভাবনী শক্তি প্রমাণ করে, বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে তরুণ প্রজন্মই অগ্রণী ভূমিকা রাখবে।

নাবিলও প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আমি আমার প্রতিটি প্রচেষ্টা দেশ ও মানুষের কল্যাণে উৎসর্গ করতে চাই। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উড়ানোই আমার স্বপ্ন।

আজকের এই সংবর্ধনা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং প্রমাণ করে বাংলাদেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের হাতে নিরাপদ। আহনাফ বিন আশরাফ নাবিল হয়ে উঠেছেন সেই উজ্জ্বল আলোকবর্তিকা, যে দেশের নাম ছড়িয়ে দিচ্ছে বিশ্বে।
রিজভী শেখ হাসিনার যুগকে আইয়্যামে জাহলিয়াতের সাথে তুলনা করে বলেন, শেখ হাসিনা ভারতের সার্থ রক্ষার্থে দেশের খাল, বিল, নদী, নালা, সমুদ্র বন্দর ও পুরো দেশটাকে উজার করে দিয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

দেশের গর্ব নাবিল: ব্রাহ্মণবাড়িয়ার কিশোর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে

আপডেট সময় : ০১:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫