ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

নিঃশব্দ মানবতার সেবক” বেওয়ারিশ লাশ দাফনে অবদান রাখায় রাকিবুল ও আরমানকে সম্মাননা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪১৪ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"adjust":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

যাদের নাম হয়তো আলোচিত শিরোনামে আসে না, কিন্তু যাদের কাজ নিঃশব্দে মানবতার ইতিহাস রচনা করে এমন দুই তরুণ সংগঠক মাওলানা মো. রাকিবুল ইসলাম ও কাজী আরমান আদনান। অজ্ঞাতনামা ও বেওয়ারিশ লাশ দাফনের মতো মানবিক ও দুঃসাহসিক কাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে শহরের কুমারশিল মোড়স্থ ক্যাফে হাসানে আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁদের হাতে এ সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ আরমান হাবিব।
ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন বলেন, “গত এক বছরে সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী আরমান আদনান নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বেওয়ারিশ লাশ দাফনের দায়িত্ব পালন করেছেন। তাঁদের অবদানই এই সম্মাননার মূল ভিত্তি। ভবিষ্যতেও যারা নিঃস্বার্থভাবে মানবতার সেবায় এগিয়ে আসবেন, তাঁদের নেতৃত্বেই নতুন আহ্বায়ক কমিটি গঠিত হবে।”
তিনি আরও জানান, বাতিঘরের নিজস্ব অর্থায়নেই বেওয়ারিশ লাশ দাফন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। শিগগিরই বেওয়ারিশ লাশের কবরস্থান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে এবং এজন্য জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।
প্রসঙ্গত, গত পাঁচ বছরে সংগঠনটির নেতৃত্বে ২২২টি বেওয়ারিশ লাশ দাফন সম্পন্ন হয়েছে। গত বছরের ২৫ আগস্ট (২০২৪) রাকিবুল ইসলামকে সভাপতি ও আরমান আদনানকে সাধারণ সম্পাদক করে ৭৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। এক বছরের মেয়াদ শেষে চলতি বছরের ২৫ আগস্ট (২০২৫) কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। আগামী বছর (২০২৬) নতুন আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে, তবে নতুন কমিটিতে স্থান পাবেন কেবল তাঁরাই, যারা নিয়মিতভাবে এ মহৎ কাজে সরাসরি অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিঃশব্দ মানবতার সেবক” বেওয়ারিশ লাশ দাফনে অবদান রাখায় রাকিবুল ও আরমানকে সম্মাননা

আপডেট সময় : ০৪:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫