ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল মিছিল-সমাবেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. আবু নাছের রতন,  আজকের ব্রাহ্মণবাড়িয়া:
  • আপডেট সময় : ১০:৫৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৯১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব কার্যালয়ের সামনে সমাবেশ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। এসময় জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্লোগান দিতে দিতে মিছিলে অংশ নেন।

র‌্যালি শেষে জেলা বিএনপির সভাপতি বলেন,
“১৯৭১ সালের ২৫শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে সাধারণ মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। ১৯৭৫ সালে জাতির সংকটকালীন সময়ে সাধারণ মানুষ জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। তিনি দেশকে নেতৃত্ব দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।”

তিনি আরও বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। এই সংগ্রামে বিএনপির অসংখ্য নেতা-কর্মী প্রাণ দিয়েছেন, শত শত মানুষ কারাবরণ করেছেন। বর্তমান সময়েও বিএনপি দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র ও অধিকার পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে।

দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমবেত হন। এতে পুরো শহর উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।র‌্যালি শেষে দোয়া মাহফিলে জাতির শান্তি, সমৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বিএনপির সকল শহীদ নেতা-কর্মীর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল মিছিল-সমাবেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ১০:৫৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫