ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও অপপ্রচারের প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারলিপি

প্রতিনিধির নামঃ
  • আপডেট সময় : ০২:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / ৩৫৩ বার পড়া হয়েছে

৫ আগস্টের পর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত ১৯ জন সাংবাদিকের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল মন্তব্য ও অপপ্রচারের ঘটনার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরকার পরিবর্তনের পর থেকে বিভিন্ন উপজেলা ও জেলায় সাংবাদিকদের মিথ্যা ও মনগড়া মামলায় জড়ানো হচ্ছে, যার ফলে পেশাদার সাংবাদিক ও তাঁদের পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সাংবাদিকদের দাবি, দায়ের করা এসব মামলার অভিযোগগুলো যাচাই করলে তা সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হবে।

এছাড়া কিছু অসাধু ব্যক্তি ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অশোভন মন্তব্য ও বিকৃত তথ্য ছড়িয়ে সাংবাদিক ও তাঁদের পরিবারকে হেয় করার চেষ্টা করছে। এমনকি প্রবীণ সাংবাদিকদের বৃদ্ধ মা–বাবাও এই সাইবার হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

সাংবাদিকদের অভিযোগ, এ বিষয়ে থানায় অভিযোগ জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
জেলা প্রশাসক সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, কোনোভাবেই পেশাদার সাংবাদিকরা যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন। পাশাপাশি অপকর্মের বিরুদ্ধে তিনি সর্বদা সাংবাদিকদের পাশে থাকবেন বলেও জানান।
স্মারকলিপি পেশের সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও অপপ্রচারের প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারলিপি

আপডেট সময় : ০২:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫