ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে বিশ্বব্যাংক সহায়তাপ্রাপ্ত ল্যাট্রিন প্রকল্পে অনিয়ম: পরিকল্পনা প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের প্রধান ফটক নির্মাণকাজের শুভ উদ্বোধন পাবলিক লাইব্রেরিকে জ্ঞানচর্চার প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে — জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ মায়ের দল আওয়ামী লীগ, মেয়ের পথ বিএনপি।। মনোনয়ন ঘিরে কৌতূহল ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবের সমাপনী: আবৃত্তি, সঙ্গীত ও আলোচনা সভায় সংস্কৃতিচর্চার আহ্বান টিকেট কালোবাজারি রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস দিলেন রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ শাহ আলম তিতাসে দেশের সর্বোচ্চ গভীর কূপ ‘তিতাস-৩১’ খনন শুরু, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পিবিআইয়ের চৌকস তদন্তে উন্মোচিত নিশাত হত্যা রহস্য: ‘ঘুরতে নেওয়ার প্রলোভন’, তারপর শ্বাসরোধে নৃশংস হত্যার চাঞ্চল্যকর স্বীকারোক্তি ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ও গ্রাহকসেবা নিয়ে গণশুনানি

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / ২৪৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহকসেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ আয়োজন করে।
গণশুনানিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌরমেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক হাজি সৈয়দ এমরানুর রেজা, জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, এনসিপির জেলা মুখ্য সংগঠক আজিজুর রহমান লিটন এবং জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক জুনায়েদ হাসান প্রমুখ।
গণশুনানিতে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস এখানকার মানুষ বঞ্চিত থেকে দেশের অন্য প্রান্তে যাবে—এটা মেনে নেওয়া যায় না। স্থানীয় ভোক্তাদের আগে চাহিদা পূরণ নিশ্চিত করতে হবে। আমরা অবৈধ সংযোগ চাই না, সেগুলো অপসারণে আমরা সহযোগিতা করব। তবে আমরা যে ডিমান্ড নোট জমা দিয়েছি, তার ভিত্তিতে বৈধ সংযোগ প্রদান করতে হবে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার গ্যাসের নাম পরিবর্তন করে বাখরাবাদ করার সিদ্ধান্তও অগ্রহণযোগ্য। আমরা তিতাস গ্যাসের নাম পুনর্বহালের দাবি জানাচ্ছি।”
প্রধান অতিথির বক্তব্যে বাখরাবাদের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলে আল বলেন, “ব্রাহ্মণবাড়িয়াতেই একটি নতুন প্রকল্প অনুমোদন হয়েছে, যেখানে প্রায় ৪ কিলোমিটার গভীরে অনুসন্ধান চালানো হবে। আশা করা হচ্ছে, সেখানে গ্যাসের সন্ধান মিলতে পারে। পাশাপাশি কুমিল্লায় আরও একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেটি সাড়ে ৫ কিলোমিটার গভীর পর্যন্ত খনন করা হবে। এই দুই প্রকল্প সফল হলে নতুন গ্যাস উৎস পাওয়া যাবে এবং বিদ্যমান সংকটও অনেকটা কমে আসবে। আপনাদের সমস্যাগুলো আমরা নিজেদের সমস্যা মনে করি, সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ও গ্রাহকসেবা নিয়ে গণশুনানি

আপডেট সময় : ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫