ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান ঢেউ’র আহবায়ক সোহেল সদস্য সচিব আইফাত  তিতাস তীরের কৃষিজমি ও জলাশয় দখলমুক্তে উচ্ছেদ অভিযান

প্রথমে বগি রেখে চলল ট্রেন তারপর বগি ফিরে নেয়া সময় মেঘনা সেতুর উপর ইঞ্জিন বিকল

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:৫২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / ৩৫৯ বার পড়া হয়েছে
চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের বড় ধরনের বিপত্তি ঘটেছে। চলন্ত অবস্থায় পেছনের পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ার পর আবার সেগুলো সংযুক্ত করে যাত্রা শুরু করলে মেঘনা সেতুর মাঝপথে গিয়ে বিকল হয়ে পড়ে ট্রেনটির ইঞ্জিন। সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্রেনের পরিচালক (গার্ড) কে এম শাহীনূর ইসলাম জানান, বিকেল ৫টা ১৫ মিনিটে মহানগর এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যায়। আশুগঞ্জ স্টেশনে প্রবেশের ঠিক আগে ‘ট’ ও ‘ঠ’ বগির মাঝখানে সংযোগ ছিঁড়ে গিয়ে পেছনের পাঁচটি বগি পড়ে থাকে। সামনের অংশ আশুগঞ্জ স্টেশনে ঢুকে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পরে কর্তৃপক্ষ ফেলে যাওয়া বগিগুলো ফের ট্রেনের সঙ্গে যুক্ত করে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। কিন্তু অল্প সময়ের মধ্যেই আশুগঞ্জের মেঘনা নদীর সেতুর মাঝামাঝি স্থানে গিয়ে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে এবং কিছু সময়ের জন্য এক লাইনে ট্রেন চলাচল করতে হয়। পুনরায় রাত ৯টা ৫৫ মিনিটে চলাচল শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান বলেন, ফেলে যাওয়া বগি নিয়ে ট্রেনটি ঢাকা অভিমুখে যাচ্ছিল। মেঘনা সেতুর মাঝপথে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বিকল ইঞ্জিন অপসারণ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তবে বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং ইঞ্জিন বিকলের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

প্রথমে বগি রেখে চলল ট্রেন তারপর বগি ফিরে নেয়া সময় মেঘনা সেতুর উপর ইঞ্জিন বিকল

আপডেট সময় : ০৫:৫২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫