ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া  আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ ঈদের দিনেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো বাতিঘর ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা জেলা পরিষদর প্রশাসক  আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর ঈদ শুভেচ্ছা শাহ্ মোঃ ইব্রাহিম মিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক লন্ডনে কবীর আহমেদ ভূঁইয়ার জন্মদিন পালন, দোয়া ও মিলাদ মাহফিলে নেতাকর্মীদের মিলনমেলা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. নাজমুল হুদা বিপ্লব

সাধারণ মানুষের স্বাস্থ্য ও উন্নয়নে কাজ করতে চান সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সন্তান

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১০:৩০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / ৫৩৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট নিউরো চিকিৎসক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় নেতা ডা. নাজমুল হুদা বিপ্লব বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. ফরিদুল হুদার সন্তান হিসেবে ডা. নাজমুল হুদা বিপ্লব নিজেকে রাজনীতিতে জাতির ও এলাকার কল্যাণে নিবেদিত করতে চান বলে জানান। তিনি বলেন, “আমার পিতা ছিলেন একজন আদর্শিক রাজনীতিবিদ, যিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে জনগণের সেবা করাকেই নিজের দায়িত্ব মনে করতেন। তিনি বঙ্গবন্ধুর সময় ভাসানী ন্যাপের রাজনীতি থেকে শুরু করে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করেন। স্বাধীনতার পর দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে তার অবদান ছিল স্মরণীয়। তিনি যখন প্রতিমন্ত্রী ছিলেন, তখনও জনগণের চিকিৎসা সেবা দেওয়ার জন্য জমি বিক্রি করে সংসার চালিয়েছেন। আমি সেই শিক্ষাই পেয়েছি।”

মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে তিনি বলেন, “সরাইল-আশুগঞ্জ একটি সম্ভাবনাময় এলাকা। কিন্তু স্বাস্থ্য, চিকিৎসা, যোগাযোগ, জ্বালানি ও কৃষি ক্ষেত্রে এখানকার মানুষ এখনো অনেক পিছিয়ে। আমি যদি দলীয় মনোনয়ন পাই এবং জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তবে আমি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো। বিশেষ করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আধুনিক হাসপাতাল নির্মাণ, হাওর অঞ্চলে যাতায়াত সহজীকরণ, কৃষিজমির সুরক্ষা এবং আশুগঞ্জ নদীবন্দর কেন্দ্রিক শিল্পায়নের সম্ভাবনাকে কাজে লাগাতে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করব।”

তিনি আরও বলেন, “আমি বিদেশে থাকতে পারতাম, বড় বড় বেসরকারি হাসপাতালে ক্যারিয়ার গড়তে পারতাম। কিন্তু আমি সেই পথ বেছে নেইনি। আমি রাজনীতিকে জনগণের সেবা করার মাধ্যম হিসেবে গ্রহণ করেছি। রাজনীতি আমার জন্য লোভ নয়, দায়িত্ব ও দায়বদ্ধতার জায়গা।”

সভায় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন—জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারওয়ার খোকন, প্রচার সম্পাদক মো. মাহিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরমান উদ্দিন পলাশ, ছাত্রবিষয়ক সম্পাদক রাশেদ কবির আখন্দ, জেলা ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আক্তার হোসেন, সরাইল উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কাসেম, জেলা যুবদলের শিক্ষা সম্পাদক শেখ মুহাম্মদ সেকুল ইসলাম, কবির শিকদার, আবুল কাসেম প্রমুখ।

সভায় অংশগ্রহণকারী নেতারা বলেন, ডা. নাজমুল হুদা একজন সৎ, শিক্ষিত ও সম্ভাবনাময় প্রার্থী। তিনি শুধু পিতার উত্তরসূরি নন, নিজ যোগ্যতায়ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন।

সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডা. নাজমুল হুদা বিপ্লব। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, দেশের জনগণের সেবায় আত্মনিয়োগ করাই একজন রাজনীতিকের প্রধান দায়িত্ব। আমি আমার বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই।”

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. নাজমুল হুদা বিপ্লব

সাধারণ মানুষের স্বাস্থ্য ও উন্নয়নে কাজ করতে চান সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সন্তান

আপডেট সময় : ১০:৩০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫