ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

কেরির ট্যাবলেট খেয়ে স্বামী-স্ত্রী’র আত্মহত্যা

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ১১:২৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / ৩৬৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আল আমিন (২৫) ও জরিনা বেগম (২০) নামে এক দম্পতি অভাব-অনটনের যন্ত্রণায় একসঙ্গে আত্মহত্যা করেছেন। রোববার (২৫ মে) রাতে উপজেলার লালপুর ইউনিয়নের কুড়ের পাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আল আমিন কুড়ের পাড় এলাকার নান্নু মিয়ার ছেলে এবং জরিনা বেগম একই ইউনিয়নের নোয়াপাড়ার ইদ্রিস মিয়ার মেয়ে। পেশায় আল আমিন ছিলেন ব্যাটারিচালিত অটোরিকশাচালক। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিনের অভাব-অনটন ও পারিবারিক টানাপোড়েন থেকে মানসিক চাপ তৈরি হয়। কিছুদিন আগে কিস্তিতে কেনা ইজিবাইকটি বিক্রি করে দেন আল আমিন, যা থেকে শুরু হয় দাম্পত্য কলহ। হতাশা, ক্ষোভ ও দুঃখের চাপে পড়ে একপর্যায়ে দুজনেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন।

রোববার রাতে তারা কেরির ট্যাবলেট (চালের পোকা মারার ওষুধ) খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রাত ১০টার দিকে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরিনা জরুরি বিভাগেই মারা যান। কিছুক্ষণ পর রাত একটার দিকে আল আমিনও মারা যান।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভাব ও মানসিক কষ্ট থেকেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ হাসপাতালের মর্গে মরদেহ পাঠিয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

কেরির ট্যাবলেট খেয়ে স্বামী-স্ত্রী’র আত্মহত্যা

আপডেট সময় : ১১:২৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫