ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ অনুযায়ী মর্যাদা পেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের

বিজিএফসিএলের কর্মকর্তাকে লাঞ্ছিত করে বরখাস্ত হলেন ৪ কর্মচারী

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:৪১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / ৪০৬ বার পড়া হয়েছে

কাজ না করেও অতিরিক্ত ওভারটাইম দেয়ার দাবি না মানায় এক কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) চারজন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার (১৫ এপ্রিল) তাদের বরখাস্ত করা হলেও বিষয়টি জানাজানি হয় একদিন পর।

বরখাস্তকৃত চার কর্মচারী হলেন, গাড়িচালক মো. মমিনুল ইসলাম ও মো. মোস্তাক আহাম্মদ এবং প্লান্ট অপারেটর মো. শাহনূর আলম ও মো. জামাল হোসেন। এ ঘটনায় আহত কর্মকর্তা মো. মনজিল হাসিন সদর মডেল থানায় ডায়েরি করেছেন।

বিজিএফসিএল সূত্রে জানা গেছে, বিজিএফসিএলের বেশিরভাগ কর্মচারী দায়িত্ব পালন না করেও প্রতি মাসে ন্যূনতম ১০৪ ঘণ্টা ওভারটাইম দাবি করছেন। এজন্য কর্মচারীদের সংগঠন সিবিএর নেতাকর্মীরা সংশ্লিষ্ট তদারক কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করে আসছিলেন।
গত ১৩ এপ্রিল বরখাস্ত হওয়া ওই চার কর্মচারীসহ পাঁচজন ওভারটাইম ইস্যুতে কম্প্রেসর মেকানিক্যাল মেইনটেইন্যান্স শাখার সহকারী ব্যবস্থাপক মো. মনজিল হাসানের সঙ্গে অসদাচরণ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

মূলত, বরখাস্তকৃতরা প্লান্ট ও ওয়ার্কশপে উপস্থিত না থাকলেও দৈনিক ৪ ঘণ্টা এবং মাসে ন্যূনতম ১০৪ ঘণ্টা ওভারটাইম দাবি করেন। এটি তাদের নিয়ম উল্লেখ করে নিয়ম না মানলে কর্মকর্তাদের কেউই বিজিএফসিএলে চাকরি করতে পারবেন না বলে হুমকি দেন মনজিলকে। এছাড়া ওভারটাইম রেজিস্টারে বাস্তবিক বহির্গমনের সময়ের সঙ্গে অতিরিক্ত দুই ঘণ্টা যোগ কর রেজিস্ট্রি করার দাবি জানান। তবে এটি অনৈতিক হওয়ায় যতক্ষণ ওভারটাইম করবেন, ততক্ষণই রেজিস্ট্রি করার কথা বললে ক্ষিপ্ত হয়ে মনজিলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তারা।

এ ঘটনায় বিজিএফসিএলের মহাব্যবস্থাকের (প্রশাসন) কাছে লিখিত অভিযোগ দেন মনজিল। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিজিএফসিএলের মহাব্যবস্থাপক (কম্প্রেসর ও জেনারেটর) মো. আবুল কাসেম খান জানান, কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় প্রাথমিকভাবে ওই চার কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের পর দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বিজিএফসিএলের কর্মকর্তাকে লাঞ্ছিত করে বরখাস্ত হলেন ৪ কর্মচারী

আপডেট সময় : ০৩:৪১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫