ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা আনন্দ মিছিল মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

আখাউড়ায় ডাকাতির প্রস্ততিকালে ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার।

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টঃ
  • আপডেট সময় : ০১:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / ৪১৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ মাইনুল ইসলাম জুয়েল ও মোঃ ইমান হোসেন নামে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে পৌরশহরের মসজিদপাড়া (মেথরপট্টি সংলগ্ন রেলক্রসিং এর পূর্ব পাশে) থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় দুই ডাকাতদের তল্লাশী করে মাইনুল ইসলাম জুয়েল এর পরিহিত প্যান্টের বাম পাশের কোমড়ে গুজানো ১টি সবুজ প্লাস্টিকের বাটযুক্ত ষ্টিলের ছুরি, এবং মোঃ ইমান হোসেন এর ডান হাতে থাকা ১টি কাঠ ও প্লাস্টিকের বাটযুক্ত ষ্টিলের ছুরি উদ্ধার করে পুলিশ। তবে বাকিদের আটক করতে সক্ষম না হলেও দৌড়ে পালানোর সময় ঘটনাস্থল হতে ফেলে যাওয়া ১টি কাঠের বাটযুক্ত রামদা জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া ডাকাত দলের দুই সদস্যরা হলেন, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসুদেব গ্রামের বাসিন্দা মহিউদ্দিন ভূইয়া ওরফে জজু ভূঁইয়ার ছেলে মাইনুল ইসলাম জুয়েল (২৩) ও একই উপজেলার মাছিহাতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাঘাচং (চেরাগ আলীর বাড়ি) গ্রামের মঙ্গল মিয়ার ছেলে মোঃ ইমান হোসেন(২৩)।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন জানান, রাত্রিকালীন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এস.আই সুমন কান্তি দে সঙ্গীয় ফোর্সসহ মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মসজিদপাড়া মেথরপট্টি সংলগ্ন রেলক্রসিং এর পূর্ব পাশে আখাউড়া টু খড়মপুর গামী পাকা রাস্তার উপর ১০/১২ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। পরে মোবাইল টিম ওই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্রসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করে। পরে মাইনুল ইসলাম জুয়েল এবং মোঃ ইমান হোসেনসহ অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়।
তিনি আরো জানান, থানার রেকর্ডপত্র যাচাই করে দেখা গেছে, তাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, দস্যুতা, অস্ত্র আইনসহ থানায় একাধিক মামলা রয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আখাউড়ায় ডাকাতির প্রস্ততিকালে ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার।

আপডেট সময় : ০১:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫