নবীনগরে রহমানিয়া জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন
- আপডেট সময় : ০৪:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ৫৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জালশুকা মোল্লাবাড়ি এলাকায় রহমানিয়া জামে মসজিদের পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ শেষে দোয়া মাহফিলের মাধ্যমে মসজিদটির পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ জামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন রহমানিয়া জামে মসজিদ কমিটির সভাপতি ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আশফাক বিন রহমান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য খোকন মিয়া, জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ফারুক আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসাব উদ্দিন বিপু, তরুণ সমাজসেবী আজহার খন্দকার, জহির খান, শাহনুর রহমান ফরিদী, ব্যাংক কর্মকর্তা নূরুল আমিন, হাফেজ মোহাম্মদ উল্লাহ, জামাল উদ্দিন কেদা, জাফরুল ইসলাম বেলাল, সিরাজুল হক সেন্টু, কামরুজ্জামান হামদু, আশরাফুল হক রিজেন, হাফিজুর রহমান মহিন, ইকরামুল হক তামিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করা হয়।
মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় ছোট পরিসরে নির্মিত পুরোনো মসজিদটি ভেঙে পাঁচতলা ভিত্তির ওপর নতুন করে পুনর্নির্মাণ করা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন


















