ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার আহ্বান অসহায় পাপনের জীবনে আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা

রিজভীর সমালোচনা : পিআর পদ্ধতি জনগণের বোঝার মতো নয়

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০১:৫৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ৫০১ বার পড়া হয়েছে

সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ উপলক্ষে আয়োজিত সমাবেশে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দিঘির মাঠে আয়োজিত সমাবেশে তিনি বলেন, অনেক রাজনৈতিক দল হঠাৎ করেই পিআর পদ্ধতির দাবি তুলছে। অথচ সাধারণ মানুষ জানেই না এটি কী। “পিআর পদ্ধতি কি নারকেল তেলের মতো মাথায় মাখা যায়, নাকি সাবানের মতো গায়ে ব্যবহার করা যায়?” এভাবে প্রশ্ন রেখে তিনি বলেন, এ ধরনের জটিল পদ্ধতি সাধারণ মানুষের নাগালের বাইরে।

রিজভী অভিযোগ করে বলেন, এই ব্যবস্থায় ভোটাররা প্রার্থী বেছে নেওয়ার সুযোগ পাবে না। কেবল প্রতীকে ভোট দিতে হবে, আর দলই সংসদ সদস্য ঠিক করবে। এর ফলে কর্তৃত্ববাদী প্রবণতা বাড়বে, অনৈতিকতা ছড়িয়ে পড়বে। তার দাবি, “শেখ হাসিনা যা চান, পিআর পদ্ধতি অনেকটাই সেই ধারার সঙ্গে মিলে যায়।”

তিনি আরও বলেন, বিএনপি কখনও সংস্কারের বিরোধিতা করেনি। বরং প্রতিটি আলোচনায় অংশ নিয়ে প্রয়োজনীয় সংস্কারের পক্ষে মত দিয়েছে। কিন্তু নির্বাচন দীর্ঘায়িত করার ষড়যন্ত্র কখনও মেনে নেওয়া যায় না।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। কেন্দ্রীয় ও জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

রিজভীর সমালোচনা : পিআর পদ্ধতি জনগণের বোঝার মতো নয়

আপডেট সময় : ০১:৫৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫