ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত মাসের অপেক্ষার অবসান, ফিরলেন না মানুষটি, ফিরল শুধু নিথর দেহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আশুগঞ্জের রাফে মোহাম্মদ ছড়া  আখাউড়ায় সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মিশনের মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ ঈদের দিনেও মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো বাতিঘর ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা জেলা পরিষদর প্রশাসক  আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এর ঈদ শুভেচ্ছা শাহ্ মোঃ ইব্রাহিম মিয়ার পক্ষ থেকে ঈদ মোবারক লন্ডনে কবীর আহমেদ ভূঁইয়ার জন্মদিন পালন, দোয়া ও মিলাদ মাহফিলে নেতাকর্মীদের মিলনমেলা ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ঘুষ নেওয়ার অভিযোগে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৮:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / ২৯৯ বার পড়া হয়েছে

ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন রহমানসহ ছয় পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বাকি সদস্যরা হলেন—এএসআই বিপ্লু বড়ুয়া, কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল ও মো. জহির মিয়া।

মঙ্গলবার (১৫ জুলাই) বিষয়টি জানাজানি হলে পুরো জেলায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চলতি মাসের ৩ তারিখে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান আটকায় টহল পুলিশ। পরে তারা গাড়ির বিরুদ্ধে অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে চালকের কাছ থেকে ৮০ হাজার টাকা আদায় করে। ঘটনার একটি ভিডিও বেসরকারি টেলিভিশনে প্রচার হলে বিষয়টি ঊর্ধ্বতন মহলের নজরে আসে।

এরপর সোমবার (১৪ জুলাই) ওসিসহ ছয়জনকে থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের দপ্তরে সংযুক্ত করা হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. সজীব মিয়া বলেন, ‘একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ছয়জনকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে। আমি নতুন দায়িত্ব নিয়েছি।’

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ছয়জনকে প্রত্যাহার করে কুমিল্লায় আনা হয়েছে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ঘুষ নেওয়ার অভিযোগে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার

আপডেট সময় : ০৮:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫