ঢাকা ০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার আহ্বান অসহায় পাপনের জীবনে আশার আলো হয়ে পাশে দাঁড়ালেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির ১৪ ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ তিতাসের বুকে দুই বছর পর নৌকা বাইচ, অর্ধলক্ষাধিক দর্শকের উচ্ছ্বাস বিজয়নগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মাইনুদ্দিন রুবেল,সাধারণ সম্পাদক এস এম টিপু চৌধুরী পলিথিন বর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট নির্বাচনে শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি বণিকপাড়ার সড়কে জলাবদ্ধতা, দুর্গন্ধযুক্ত পানিতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফুলেল শুভেচ্ছা

বিদেশি বিনিয়োগের জন্য দরকার জনগণের নির্বাচিত সরকার — ইঞ্জিনিয়ার শ্যামল

আবু নাছের (রতন), আজকের ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ১১:১৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / ৫৪৬ বার পড়া হয়েছে

দেশে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা ছাড়া বিদেশি বিনিয়োগ আসবেনা বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

৩১ মে, শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও বই প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাময়িক বা অন্তর্বর্তী কোনো ব্যবস্থায় প্রকৃত রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। বিদেশি বিনিয়োগকারীরা একটি বৈধ ও জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া বাংলাদেশের দিকে তাকাবে না। আর নির্বাচনের পথ যত বেশি বাধাগ্রস্ত হবে, ততই দেশে অগণতান্ত্রিক শাসনের ঝুঁকি বাড়বে।

ইঞ্জিনিয়ার শ্যামল আরও বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলার অবনতির মূল কারণই হলো অনির্বাচিত সরকারব্যবস্থা। তাই জনগণের রায়ের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সরকার গঠনের কোনো বিকল্প নেই। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শহীদ জিয়ার সংগ্রামী জীবন আমাদের প্রেরণা। তার আদর্শ জানতে হলে তার জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে লেখা বই পড়া জরুরি।
এ সময় বই প্রদর্শনী থেকে অনেকেই জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর লেখা বিভিন্ন বই সংগ্রহ করেন।

শেষে তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী শাসন অবসানে দেশের প্রায় সব নিবন্ধিত রাজনৈতিক দল একমত হয়ে আন্দোলনে আছে। অথচ বারবার বিএনপিকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে, যা উদ্দেশ্যপ্রণোদিত ও প্রশ্নবিদ্ধ।

জেলা বিএনপি ও জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া পাঠান পাপন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সহ সভাপতি এবিএম মমিনুল হক মুমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনসহ প্রমুখ। পরে দলীয় নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবনের বই কিনে নেন।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

বিদেশি বিনিয়োগের জন্য দরকার জনগণের নির্বাচিত সরকার — ইঞ্জিনিয়ার শ্যামল

আপডেট সময় : ১১:১৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫