ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

এক টনের ‘কালো পাহাড়’: কোরবানির হাটের আগাম আকর্ষণ

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৬:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / ৭৬২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির ঈদকে সামনে রেখে স্থানীয় এক খামারে প্রস্তুত করা হয়েছে বিশালাকৃতির একটি গরু, যার নাম ‘কালো পাহাড়’। ১ হাজার কেজি (লাইভ ওয়েট) ওজনের এই গরুটি ইতোমধ্যেই জেলার গরুপ্রেমী ও কোরবানিদাতাদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। দাম ধরা হয়েছে ৮ লাখ টাকা।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর গ্রামে অবস্থিত ‘আলহাজ মো. মুসলিম মিয়া এগ্রো ফার্ম’ ২০২২ সালে যাত্রা শুরু করে। খামারটির ব্যবস্থাপনায় রয়েছেন মো. সুজন মিয়া।স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক পদ্ধতিতে পশু লালন-পালনের কারণে অল্প সময়েই খামারটি স্থানীয়দের আস্থাভাজন হয়ে উঠেছে।

খামার মালিক সুজন মিয়া জানান, আমাদের প্রতিটি গরু সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য গ্রহণ করে বড় হয়েছে। আমরা কোনো রকম ইনজেকশন বা ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করি না। নিজস্ব জমিতে উৎপাদিত ঘাস, ভুসি ও অন্যান্য প্রাকৃতিক উপাদান দিয়েই গরুগুলোকে মোটাতাজা করা হয়।

বর্তমানে খামারে রয়েছে মোট ৪৫টি গরু। এর মধ্যে রয়েছে দেশি জাতের ষাঁড়, শাইওয়াল, ফ্রিজিয়ান, সাহিওয়াল-ফ্রিজিয়ান সংকর, ইন্ডিয়ান হরিয়ানা বলদসহ বিভিন্ন উন্নত জাতের গরু। প্রতিটি গরুই সুস্থ এবং ওজন অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, খামারে ৩৮০ থেকে ৪৫০ কেজি ওজনের গরু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৯০ টাকায় এবং ৫০০ থেকে ৭০০ কেজি ওজনের গরু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৫০ টাকা দরে (লাইভ ওয়েট)।

সুজন মিয়া আরও বলেন, আমরা শুধু পশু বিক্রি করি না, মানুষের আস্থা অর্জনই আমাদের মূল উদ্দেশ্য। যারা স্বাস্থ্যসম্মত, নিরাপদ এবং প্রকৃত হালাল পশু কোরবানির জন্য খুঁজছেন, তাদের জন্য আমাদের খামার হতে পারে আদর্শ ঠিকানা।

গরুটির ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ধারণা করা হচ্ছে, কোরবানির হাটে ‘কালো পাহাড়’ হয়ে উঠবে অন্যতম আকর্ষণ।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

এক টনের ‘কালো পাহাড়’: কোরবানির হাটের আগাম আকর্ষণ

আপডেট সময় : ০৬:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫