ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঞ্ছারামপুরে খাল খনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও মাদক-কিশোর গ্যাং দমনে সামাজিক প্রতিরোধের আহ্বান, ব্রাহ্মণবাড়িয়ায় এমপি-এসপির কঠোর বার্তা বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ডুয়েট শিক্ষার্থী নাহিদ।। মুক্তিপণ আদায়ের পর মুক্ত  ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের আকস্মিক পরিদর্শন ব্রাহ্মণবাড়িয়ায় নানা অনিয়মের দায়ে অচি মেমোরিয়াল ও পদ্মা মা ও শিশু হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো বহুতল ভবনের নির্মাণকাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৬৫টি কচ্ছপ উদ্ধার, সালদানদীতে অবমুক্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নদী-খাল-বিলে মাছ রক্ষায় অবৈধ রিংজাল বন্ধে সচেতনতার আহ্বান জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের এফ এ টাওয়ারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীর পেট থেকে অপসারণ করা হলো ১৫ কেজি টিউমার

আজকের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট:
  • আপডেট সময় : ০৭:৩০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ৪০২ বার পড়া হয়েছে

পেটে অস্বাভাবিক ব্যথা আর ফোলাভাব নিয়ে ১৪ বছর বয়সি কিশোরী ফাতেমা ভর্তি হয় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। তখন কেউ ভাবতেও পারেনি যে তার ছোট পেটের ভেতরে ১৫ কেজি ওজনের বিশালাকৃতির টিউমার রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের বড়াইল গ্রামের নজরুল ইসলামের মেয়ে ফাতেমা, কলেজপাড়ার একটি মহিলা মাদরাসার শিক্ষার্থী। ধীরে ধীরে শারীরিক অসুস্থতা বাড়তে থাকায় পরিবার তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। সেখানে পরীক্ষার পর ধরা পড়ে যে তার পেটে বিশালাকার টিউমার রয়েছে, যা তার জীবনকে হুমকির মুখে ফেলতে পারে।

রোববার (২৭ এপ্রিল) সকালে শুরু হয় ফাতেমাকে নতুন জীবন উপহার দেওয়ার যুদ্ধ। দীর্ঘ প্রস্তুতির পর, সফল অস্ত্রোপচার করেন হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. শরিফ মাসুমা ইসমত ও ডা. জাকিয়া সুলতানা রুনা, সার্জারি কনসালটেন্ট ডা. আজহারুর রহমান তুহিন এবং অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট ডা. খোকন দেবনাথ ও ডা. সৈয়দ আরিফুল ইসলাম।

সফল অস্ত্রোপচারের পর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে গাইনি কনসালটেন্ট শরিফ মাসুমা ইসমত বলেন, ফাতেমার পেটের টিউমারটি ছিল বিরল ও বিপজ্জনক। সময়মতো অস্ত্রোপচার না করলে তার প্রাণনাশের আশঙ্কা ছিল। অত্যন্ত সতর্কতার সঙ্গে টিউমারটি অপসারণ করা হয়েছে। এখন সে সুস্থ রয়েছে।

এ ব্যাপারে সার্জারি কনসালটেন্ট ডা. আজহারুর রহমান তুহিন বলেন, অপারেশনটি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। এত বড় টিউমার অপসারণ করতে হলে সার্জারি ও অ্যানেস্থেশিয়া টিমের মধ্যে নিখুঁত সমন্বয় প্রয়োজন। আল্লাহর রহমতে এবং আমাদের টিমওয়ার্কের কারণে আমরা সফল হয়েছি।

অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট ডা. খোকন দেবনাথ যোগ করেন, অপারেশনের সময় ফাতেমার প্রাণ বাঁচানোই ছিল আমাদের প্রধান লক্ষ্য। পুরো সময়টা আমরা সতর্ক ছিলাম যেন রক্তপাত নিয়ন্ত্রণে থাকে এবং অপারেশন শেষে দ্রুত পুনরুদ্ধার হয়।

অস্ত্রোপচারের পর হাসপাতালের বেডে শুয়ে থাকা ফাতেমার মুখেও ছিল হাসি। চিকিৎসকদের প্রতি তার পরিবার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। ছলছল চোখে তারা বলেন, আল্লাহর পরে ডাক্তারদের হাতেই নতুন জীবন পেয়েছে আমাদের মেয়ে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর আলম বলেন, আমাদের হাসপাতালের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। ফাতেমার মতো রোগীদের বাঁচানো আমাদের মূল লক্ষ্য। আমাদের সার্জনরা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং সফল হয়েছে। এমন কঠিন অস্ত্রোপচারে টিমওয়ার্কই সবচেয়ে বড় শক্তি।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীর পেট থেকে অপসারণ করা হলো ১৫ কেজি টিউমার

আপডেট সময় : ০৭:৩০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫